📌 বিস্তারিত নিয়মাবলি ও নির্দেশিকা
📌 বিস্তারিত নিয়মাবলি ও নির্দেশিকা
🔹 পোস্টিং সংক্রান্ত নির্দেশিকা
- সঠিক তথ্য ও স্পষ্ট ছবি প্রদান করুন:
পণ্যের বিস্তারিত বিবরণ, মূল্য, এবং ছবি অবশ্যই পোস্টে উল্লেখ করতে হবে। উদাহরণস্বরূপ: পণ্যের নাম, ব্র্যান্ড, ব্যবহারযোগ্যতার অবস্থা (নতুন/ব্যবহৃত), গ্যারান্টি বা ওয়ারেন্টির মেয়াদ ইত্যাদি। - মূল্য উল্লেখ বাধ্যতামূলক না
- পোস্ট পুনরাবৃত্তি নিষিদ্ধ:
একই পণ্য বারবার পোস্ট করা যাবে না। প্রতি সপ্তাহে একবার পোস্ট আপডেট করতে পারবেন। - স্প্যামিং ও বিজ্ঞাপন নিষিদ্ধ:
গ্রুপের উদ্দেশ্যের বাইরে বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন, লিংক শেয়ারিং বা ব্যক্তিগত প্রচারণা করা যাবে না। - শুধুমাত্র অনুমোদিত পণ্য পোস্ট করুন:
নিম্নোক্ত পণ্য পোস্ট করা যাবে না—
➤ অবৈধ বা নকল পণ্য
➤ ওষুধ, অস্ত্র বা বিপজ্জনক সামগ্রী
➤ রাজনৈতিক বা ধর্মীয় প্রচারণামূলক পণ্য
➤ প্রাপ্তবয়স্ক সামগ্রী
🔹 আচরণ সংক্রান্ত নিয়মাবলি
- পরস্পরের প্রতি সম্মান বজায় রাখুন:
অশোভন ভাষা, অপমানজনক মন্তব্য, ব্যক্তিগত আক্রমণ, বিদ্বেষপূর্ণ পোস্ট করা যাবে না। - কাস্টমারদের প্রশ্নের উত্তর দিন:
কাস্টমারদের প্রশ্নের সঠিক ও দ্রুত উত্তর দেওয়া বিক্রেতার দায়িত্ব। - কোনো ব্যক্তিগত তথ্য প্রকাশ নয়:
কারো ব্যক্তিগত ফোন নম্বর, ঠিকানা বা ব্যাংকিং তথ্য প্রকাশ করা যাবে না। - লেনদেন সাবধানতার সঙ্গে করুন:
গ্রুপ অ্যাডমিন লেনদেন বা পেমেন্টের দায় নেবে না। সবাইকে সতর্ক থাকার অনুরোধ। - অ্যাডমিনের সিদ্ধান্ত চূড়ান্ত:
নিয়ম ভঙ্গ করলে সদস্যকে সতর্ক, মিউট বা ব্যান করার অধিকার রয়েছে। - Facebook Group সংক্রান্ত দায়মুক্তি:
Facebook Community Guideline লঙ্ঘনজনিত কারণে গ্রুপ বন্ধ হয়ে গেলে কর্তৃপক্ষ কোনো দায় নেবে না। - Seller পোস্টে কমেন্ট করে উচ্ছ্বসিত করুন:
সক্রিয়তা বাড়াতে সব Seller সদস্যদের কমেন্ট করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
🔹 নিষিদ্ধ কার্যক্রম
- 🚫 প্রতারণা বা ভুয়া পণ্যের প্রচেষ্টা
- 🚫 মানহানিকর বা বিদ্বেষপূর্ণ বক্তব্য
- 🚫 ভুয়া আইডি ব্যবহার করে পোস্ট করা
- 🚫 অন্য গ্রুপ বা পেজের লিংক শেয়ারিং (অ্যাডমিন অনুমতি ছাড়া)
📩 আপনার অভিযোগ বা প্রশ্ন থাকলে ইনবক্সে আমাদের জানান।






.jpg )






Facebook
No comments